1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কৃষি-উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে যুক্তদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (স্থানীয় সময়) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের এক পার্শ্ববৈঠকে তিনি এই প্রস্তাব দেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর প্রেসিডেন্ট আলভারো লারিও।

অধ্যাপক ইউনূস বলেন, এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা ও কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশের আম ও কাঁঠালের রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি, মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সাহস পাই না। বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা পেলে এই বিশাল সম্পদ কাজে লাগানো সম্ভব।

ইফাদ প্রেসিডেন্ট জানান, তারা বাংলাদেশের সঙ্গে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদার হতে চায় এবং বর্তমানে দেশজুড়ে ৬টি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৪১২ মিলিয়ন মার্কিন ডলার।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, দেশি নারী খামারিরা ইতিমধ্যে মহিষের দুধ থেকে মোজারেলা চিজ তৈরির কাজ শুরু করেছেন। এই খাতে প্রযুক্তি ও সহায়তা বাড়াতে ইফাদের সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক ইউনূস ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসা খাতে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান।

১৯৭৮ সাল থেকে ইফাদ বাংলাদেশে ৩৭টি প্রকল্পে অংশ নিয়েছে, যার সম্মিলিত মূল্য ৪.২৬ বিলিয়ন ডলার, এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি ইফাদের অর্থায়ন। বর্তমানে আরও একটি নতুন প্রকল্প পাইপলাইনে রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ইফাদের সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট