1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ

উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে হবে না অটোমেটিক্যালি চলে যেতে পারবেনঃ রুমিন ফারহানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) সংক্রান্ত বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই দ্বৈত নাগরিকত্বধারী হওয়ায় তাদের জন্য ‘সেফ এক্সিট’ খুব একটা কঠিন হবে না।

রুমিন বলেন, উপদেষ্টারা অনেকেই এখন সেফ এক্সিট খুঁজছেন। তবে আমার মনে হয়, তাদের খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টাই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। ফলে তারা দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।

দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ গভীর রাজনৈতিক অনিশ্চয়তায় পড়ে যাবে।

তিনি আরও বলেন, এই অনিশ্চয়তা শুধু রাজনৈতিক নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির এই নেত্রী। তিনি দাবি করেন, সরকার ব্যর্থ হচ্ছে, আর সেই সুযোগে আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

রুমিন বলেন, আমরা দেখছি আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে। ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কে তাদের উপস্থিতি লক্ষণীয়। সুতরাং যারা ভাবছেন আওয়ামী লীগ ঘরে বসে আছে তাদের চিন্তাটা ভুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট