1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ

নওগাঁয় জমির মালিকদের হাতে ভূমি অধিগ্রহণের চেক প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পত্তি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের চেক জমির মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই চেকগুলো জমির মালিকদের হাতে তুলে দেন।

এদিন জেলার মহাদেবপুর উপজেলার গোপীনাথপুর ও দোহালী মৌজায় আত্রাই ব্রীজের এপ্রোচ/একসেস সড়ক নির্মাণের জন্য উপজেলার গোপীনাথপুর গ্রামের ধনপতি সরকারের ছেলে সুধৃতি কুমার সরকারের হাতে গাছপালা মূল্য বাবদ ১৯ হাজার ৫০২ টাকা ও জমির মূল্য বাবদ ১০জনের নামে ৫ লক্ষ ৪৩ হাজার ৮২০ টাকার দুটি চেক প্রদান করা হয়। একই গ্রামের কালিপদ সরকারের ছেলে হারাধন সরকারের হাতে জমির মূল্য বাবদ ৮২ হাজার ৮৯১ টাকার চেক তুলে দেওয়া হয়।

অপরদিকে “নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্পের বদলগাছী উপজেলাধীন গোয়ালভিটা মৌজায় ঐতিহাসিক পাহাড়পুর সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি ও গাছপালার মূল্য বাবদ জয়পুরহাট জেলার শান্তিনগর গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে মো. ছানোয়ারের হাতে ১ কোটি ৪৭ লক্ষ ৮৭ হাজার ১২২টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ভূমি অধিগ্রহণের টাকা পেতে কোন ব্যক্তিকে একটি টাকার মিষ্টি খাওয়া কিংবা অন্য কোন বিষয়ে কোন অর্থ প্রদান না করতে জমির মালিকদের সতর্ক করেন। এটি সরকারি প্রক্রিয়া যা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এছাড়া ক্ষতিপূরনের অর্থ জেলা প্রশাসকের নিকট আসা মাত্রই প্রক্রিয়া শেষে মালিকদের কাছে পৌছে দেওয়া হয়। সকল প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লেগে যায়। যার কারণে কিছু কিছু জমির মালিক দেরী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করে বসেন যা সত্যিই জেলা প্রশাসনের জন্য খুবই কষ্টের বিষয়। এমন ঘটনাগুলো সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাদের জন্য শোভনীয় নয়। তাই যে কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জেনে ও বুঝে যৌক্তিক বিষয়ে অভিযোগ করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট