1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ

নওগাঁয় বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-৩

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪) , নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মূল মাদক কারবারি দুইজন ও তাদের সহযোগী একজন শিশুসহ মোট ৩ জনকে আটক করেন। পরবর্তীতে জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট