1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মাদারীপুর সদর উপজেলা অফিসের ২ টি দপ্তরে দুদকের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলার সদর উপজেলা কমপ্লেক্সের এলজিইডি ও পিআইও অফিসের কাবিখা ও কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জাজিরা থানার সাবেক পুলিশ কর্মকর্তার একটিমাত্র বাড়িতে যাতায়াতের নিমিত্তে খালের উপর এডিপি প্রকল্পের অর্থায়নে কালভার্ট সেতু নির্মাণ করার অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অন্যান্য সঙ্গীয় কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা দুদকের উপ-পরিচালক (এডি) মোঃ আখতারুজ্জামান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় টিম। অভিযানকালে মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট মাদারীপুর সদর উপজেলার সকল ইউনিয়নে কাবিখা, কাবিটার ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্ধ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে ইটেরপোল- পাথড়িয়াপাড় পাকা সড়ক সংলগ্ন ৯ মিটার দৈর্ঘ্য কালভার্ট সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কেবল ১ টি বাড়ির জন্য এডিপি এর অর্থায়নে ৩২ লক্ষ টাকা সরকারি বরাদ্ধ দিয়ে কালভার্ট নির্মাণ করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের নিকট উক্ত কালভার্ট কোন প্রকার জনস্বার্থে নির্মাণ হয়েছে মর্মে প্রতীয়মান হয়নি বলে এক সংবাদ ব্রিফিং-এ জানান এডি আখতারুজ্জামান । তিনি বলেন, কেবল ব্যক্তি স্বার্থে উক্ত কালভার্টটি নির্মাণ আইনের ব্যত্যয় এবং ক্ষমতার অপব্যবহার হয়ে সরকারী অর্থের অপচয় করা হয়েছে বলে তাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এছাড়াও পুলিশ কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান মোল্লা এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।

অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ৫ আগষ্ট/’২৪ পরবর্তী সময়ে মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন আত্মগোপনে রয়েছেন- এসব ইউনিয়নে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্ধ করা হলেও তা বাস্তবায়নে অনিয়ম, দূর্ণীতির তথ্য- উপাত্ত তাদের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে- যার পরবর্তী করণীয় সম্পর্কে দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা চাওয়া হবে, দিক নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। অধিক তদন্ত ও সত্য উদঘাটনের স্বার্থে আপাততঃ এটুকুই আপনাদেরকে আমরা অবহিত করতে পেরেছি। পরিশেষে তিনি আরো বলেন, যেখানেই অন্যায়, অপকর্ম, দূর্ণীতি সেখানেই দুদকের অভিযান পরিচালনার দিক নির্দেশনা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের। দূর্ণীতিগ্রস্থ সবাই আইনের আওতায় আসবে এবং দেশ ও জাতির কাছে অপমানিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট