1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি

দীর্ঘদিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বান্দরবানের বিখ্যাত কেওক্রাডং পর্যটনকেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকে এ পাহাড়ি পর্যটনকেন্দ্র ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের ভ্রমণকে আরও নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর একটি সেমিনারের আয়োজন করা হবে। সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ওইসব এলাকায় পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট