1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতির কোন শব্দ থাকবে না। দুর্নীতি হলো সমাজের ক্যান্সার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্নীতি। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়। অর্পিত দায়িত্ব পালন না করলেও তাকে দুর্নীতি বলে। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই সকল ক্ষেত্রে সফলতা আসবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটর এর দায়িত্ব পালন করেন সাকিবুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান প্রমুখ।
সপ্তাহ ব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষ দলে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল: স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট