1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

গাজীপুরে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, শ্রীপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গাজীপুর জেলার শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল এগারোটায় সততা স্টোর উদ্বোধন করা হয় ।
শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো কাজ পৌছে দিচ্ছে বিভিন্ন  বিদ্যালয়ে।
সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও বহুদিন থেকে উন্নত বিশ্বে এই চর্চা হয়ে আসছে । যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমাদের উন্নত পরিচয় মানুষ জানবে ।
সভাপতির বক্তব্যে সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন সৎ কাজ করলে মানুষ মনে রাখে আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে । তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু ছায়েম, চকপাড়া পুলিশ ফারির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ আয়ুবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মকবুল হোসেন, স্কুলের দাতা পরিবারের সদস্য গণ ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী
সভা শেষে স্কুলের প্রাঙ্গণে সকলে মিলে সততা স্টোর উদ্বোধন করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট