1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ইসরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত-৯১

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পরিবারের সদস্য এবং পালানোর সময় ট্রাকে থাকা চারজনও রয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবার একদিনেই অন্তত ৯১ জন ফিলিস্তিনি প্রাণ হারান। হামলার শিকারদের মধ্যে ছিল স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবার, বসতবাড়ি, তাঁবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী একটি ট্রাক। শুধু এসব হামলাতেই মারা গেছেন অন্তত ৭৬ জন।

দিনের শুরুতে ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি ধ্বংস করে। এতে তার ভাই, ভাবি এবং সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হন। শোকে ভেঙে পড়া ড. সালমিয়া বলেন, “আমি জরুরি বিভাগে ডিউটি করছিলাম। হঠাৎ আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ সামনে আসে। এখন আর কিছুই অবিশ্বাস্য নয়— প্রিয়জনেরা হয়তো শহীদ হচ্ছে, নয়তো আহত হয়ে আসছে।”

এদিকে হামাস জানিয়েছে, চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করতেই এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে।

শহরের নাসর এলাকায় আরেকটি ট্রাকের ওপর ড্রোন হামলায় আরও চারজন নিহত হন। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, হাজারো মানুষ বোমা, কামান ও কোয়াডকপ্টারের নিরবচ্ছিন্ন হামলা থেকে পালাতে গিয়ে রাস্তায় মানবেতর অবস্থায় আছে।

তিনি বলেন, “ইসরায়েল বিস্ফোরকভর্তি রোবটও ব্যবহার করছে, যা পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে। স্থানীয়দের মতে, প্রতিটি বিস্ফোরণ ভূমিকম্পের মতো মনে হচ্ছে।”

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, আগস্ট থেকে এখন পর্যন্ত গাজার অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহে অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে। পালিয়ে আসা মানুষজন এখন আশ্রয়, পানি, বিদ্যুৎ ও অবকাঠামোহীন অবস্থায় দিন কাটাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট