1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও মত বিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শনিবার, ২০ সেপ্টেম্বর উপজেলার ৩০জন সুবিধা বঞ্চিত ও উপকারভোগ থেকে দূরত্বে থাকা নারী/পুরুষের মাঝে আম,কাগজি লেবু, সুপারি ও পেয়ারার চারা বন্টন করা হয়। ছাড়া রোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন।
পুলিশ কর্মকর্তা তদন্ত হারুনুর রশিদ মৃধা, শেখ সাদিকুর রহমান, আহাদুজ্জামান আহাদ, মো. জেহের আলী, শেখ আব্দুর রহমান, সোহরাব হোসেন সবুজ, শেখ শরিফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পত্রিকার উপজেলা ও বিশেষ প্রতিনিধির কর্মসূচিতে বেলা ১১ টায় প্রচন্ড তাপদাহ আর বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বেলা ১১ঃ৩০টার দিকে চারা বিতরণকালে এই কাজকে মহৎ উদযোগ বলে অভিহিত করেন ইউএনও অনুজা। তার বক্তব্যের শুরুতে বলেন যে কাজটি উপজেলা কর্তৃপক্ষের দায়ভার ছিল সেই কাজটি সাংবাদিকবৃন্দ করছে। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে।
চার পদের চারটি গাছ পেয়ে খুশি হয়ে উপকারভোগীদের মধ্যে আসমা খাতুন, বিলকিস পারভীন, খান আব্দুর রহমান, খান আব্দুল কুদ্দুসসহ অনেকেই বলেন আমাদের সামান্য পরিমাণ জায়গা আছে। তবু আমরা গাছ লাগানোর প্রতি আগ্রহী। রিপোর্টার্স ক্লাব আমাদের গাছ দিয়ে যে উপকার করেছে আমরা চেষ্টা করব গাছগুলোকে যত্নসহকারে পরিচর্যা করতে।

চারা বিতরণ শেষে সাংবাদিকদের সাথে ইউএনও অনুজা মন্ডলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক আবু হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে নিয়াজ কওছার তুহিন রিপোর্টার্স ক্লাবের ভালো কাজের তথ্যচিত্র তুলে ধরেন। তিনি বলেন ২০০৭ সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই রিপোর্টার্স ক্লাবের জন্ম। রিপোর্টার্স ক্লাব জন্ম লগ্ন থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে। সাংবাদিকদের কার্যক্রমকে আরো বেগবান করতে প্রেসক্লাবসহ কালিগঞ্জের সাংবাদিকদের সব ধরনের প্লাটফর্মকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আরো বলেন আগামী দিনে আমরা রিপোর্টার্স ক্লাব উপজেলা প্রত্যেকটি ভালো কাজে এগিয়ে এসে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে চায়।

হারুনুর রশিদ মৃধা (তদন্ত) পুলিশ কর্মকর্তা বলেন গাছের বিকল্প নেই। আমি নিজেও গাছকে ভালোবাসি। গাছ যেমন অক্সিজেন দিয়ে পরিবেশকে নির্মল করে কার্বন ডাই অক্সাইড নিজের মাঝে সংরক্ষণ করে বৈশ্বিক আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে। রিপোর্টার্স ক্লাবেরই উদ্যোগকে সাধুবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন আমাদের সমাজকে বিনির্মাণে চাটুকারিতা পরিহার করতে হবে। তিনি বলেন সাংবাদিকরাই প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ। তাদের চোখ দিয়েই প্রশাসন ভালো কিছু করতে পারে। তিনি সাংবাদিকদের মাঝে দূরত্ব কে এড়িয়ে একই প্লাটফর্মে এসে একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সাংবাদিক হোক, শিক্ষক হোক, প্রশাসন হোক প্রত্যেকের একই দায়বদ্ধতা- সমাজকে বিনির্মাণে এগিয়ে আসা। সুতরাং আমরা যদি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে কাজ করি তবেই আমাদের এই কালীগঞ্জ আধুনিক কালিগঞ্জ হিসেবে গড়ে উঠবে। সর্বোপরি রিপোর্টার্স ক্লাবের গাছ বিতরণের মতো আরও ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে মতবিনিময় ও সাংবাদিক পরিচিতি পর্ব, সমাপনী বক্তব্য ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট