1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

সৈয়দপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি অবশেষে গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মোকছেদ আলী প্রামানিক (৫৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়া গ্রামে নিজ বাড়িতে প্রতিবেশী শিশুটিকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোকছেদ আলী। শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন তিনি। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণে গড়িমসি হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়।

অবশেষে বুধবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মোকছেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে অংশ নেয় সৈয়দপুর থানা পুলিশ, র‌্যাব-২ (মোহাম্মদপুর) এবং র‌্যাব-১৩ (রংপুর)। অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ বলেন,দীর্ঘদিন ধরেই আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছিল। অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট