1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ

নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল সহ এক মহিলা সহ চার ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক শহরের বাইপাস জলিল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন- বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর মাইক্রোবাস থামার জন্য পুলিশ সংকেত দেয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ঢাকা এফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জামাদী ভাড়া করে জেলার মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছে। বিষয়টি জানার পর সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদ সাবরিনা স্বীকার করে যে, তার এক কর্মচারী সোহেল রানার বাড়ী মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সে তার অর্থ এবং ডকুমেন্টস আত্মসৎ করে পালিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঢাকা আদালতে কর্মচারী সোহেল রানা সহ তার বাবা-মায়ের মাতার বিরুদ্ধে বিজ্ঞ সি.এম.এম আদালত ঢাকায় সিআর মামলা দায়ের করেছে। উক্ত মামলা বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানায় সাবরিনা।

তার পরিকল্পনায় অন্য আসামীর সহযোগীতায় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারি সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরন করার উদ্যেশে মাইক্রোবাস যোগে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে তারা আটক হন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানান এসপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট