1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
বাস চাপায় বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত, স্পিড ব্রেকার দাবিতে বিক্ষোভ যশোরে সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন

মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার,৭ নম্বর তারালী ইউনিয়ন পরিষদে আজ দুপুর ১২:০০ টায় মানব পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সুযোগ্য থানা নির্বাহী অফিসার জনাব অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব অমিত কুমার বিশ্বাস, সভাপতি পদ অলংকৃত করেন ৭ নাম্বার তারালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের মেম্বারগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় অনুজা বলেন, মানব পাচারকারী এবং মাদক সেবনকারী সমাজের ঘৃণিত ব্যক্তি। মানব পাচারকারী এবং মাদক সেবনকারীদের কোন মতেই ছাড় দেয়া হবে না। এলাকার কোথায় কোথায় মাদক বিক্রি হয় সে সম্পর্কে তিনি তথ্য দিতে বলেন। যদি এলাকার কেউ মাদক সেবন করে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য তিনি আহবান করেন। মাদক সেবনকারীদের ধরিয়ে দেয়ার জন্য তিনি নিজের ফোন নাম্বার দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি মাদক সেবনকারীদের তথ্য দিয়ে সহায়তা করে তবে অবশ্যই তাদের তথ্য গোপন রাখা হবে । তিনি আরো বলেন, যুবসমাজ মাদকের কোলে ঢলে পড়ে মাতা পিতার স্বপ্নকে ধুলিস্যাৎ করছে আর নষ্ট করছে নিজের ভবিষ্যৎ। তাই মাদকের প্রতি নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথি অমিত কুমার বলেন, মাদকের কারণে জাতি হারাচ্ছে একগুচ্ছ মেধাবী তরুণদের। আর মানব পাচার শুধু অপরাধই নয় একটি ঘৃণিত কাজ। মানব পাচারের কারণে দেশের শত শত মা তার সন্তানকে হারাচ্ছেন। তাই মানব পাচারকারী এবং মাদকবিরোধীদের দেশের কু- সন্তান হিসেবে অভিহিত করেন। এদেরকে ধরিয়ে দেয়া একটি সামাজিক কাজ বলে তিনি মনে করেন।
সভাপতির বক্তৃতায় জনাব কবির হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে যদি কেউ মানব পাচার এবং মাদকের সাথে জড়িয়ে পড়ে প্রমাণ পেলে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হবে এবং যাতে কঠিন শাস্তি পায় তার জন্য সুপারিশ করা হবে। তিনি এলাকার সকলকে মানব পাচার এবং মাদক সেবনকারীদের তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট