1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

“নিত্য নতুন আবিষ্কারে চমকে দিবো বিশ্বটারে” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের উদ্যোগে আয়োজন করা হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানমেলা ২০২৫।

ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের পরিচালক মাহীর ইরতিসাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের অর্থ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবানের শিশু কর্মকর্তা শাহাদাত হোসেন এবং ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার সাবেক পরিচালক আজিজ মাহমুদ।

ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে ২০২৫-এ এসে ৫১ বছর পূর্তির দোরগোড়ায়। ৫১ বছর পূর্তিকে সামনে রেখে বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা ২০২৫ আয়োজন করা হয়। বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীরা প্রায় ১৫টিরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতার অনন্য প্রদর্শনীতে দর্শনার্থীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেরা ৫টি প্রজেক্টকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট