1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

জাতীয় নাগরিক পার্টির ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ ইবনে আলী সরকার,সৈয়দপুর প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডোমার শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।
তিনি বলেন,“এনসিপি জনগণের কল্যাণে বিশ্বাসী। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমরা চাই, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করতে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহ্ আজিজুর রহমান। তিনি বলেন,“রাজনীতি এখন আর ক্ষমতা নয়, সেবার মাধ্যম হওয়া উচিত। সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে সকল স্তরে কাজ করতে হবে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে না পারলে সংগঠন টিকবে না।”

সভায় বিশেষ বক্তা মোঃ শামসুল হক শাহ বলেন,“জাতীয় নাগরিক পার্টি একটি গণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তাদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সৎ ও দায়বদ্ধ নেতৃত্ব। সংগঠনকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কাজ করতে হবে মানুষের জন্য, মানুষের সঙ্গে।

অন্য আরেক বিশেষ বক্তা মোঃ আখতারুজ্জামান খান বলেন,“আমরা কেবল রাজনৈতিক কর্মী নই, আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধি। এনসিপি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিশ্বাস রাখতে পারে। আমাদের রাজনীতি হবে দায়িত্বশীল, মানবিক ও ন্যায়ভিত্তিক। এই সংগঠনকে ডোমারে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন এ্যাড. নুর মোহাম্মদ, ডোমার উপজেলা সমন্বয়ক মোঃ আসিফ ইকবাল মাহমুদ।
বক্তারা সকলেই সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার তাগিদ দেন। সংগঠনকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভাটি শেষ হয় একতা, ঐক্য এবং দলের প্রতি দায়িত্ববোধের অঙ্গীকারের মধ্য দিয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট