1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দুমড়ে-মুচকে গেলো বিলাসবহুল বাস, আহত-২০

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে গাড়ী চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় পতিত হলো বিলাসবহুল গোল্ডেন লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সাকুরা পরিবহনের বিলাসবহুল ৩ টি যাত্রীবাহী বাস সহ আরো কয়েকটি যানবাহন । শনিবার (৩০ আগষ্ট) সকাল ৮:৩০ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় এ ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। এতে ২০ জন বাসযাত্রী মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, হাইওয়ে ট্রাফিক পুলিশ ও শিবচর থানা পুলিশ মিলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকী আহতদের শিবচর ও ভাঙ্গা উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, দূর্ঘটনার সময় সেখানে তখন বৃষ্টি হচ্ছিলো এবং বৃষ্টির মধ্যে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক কষলে রাস্তা পিচ্ছিল থাকায় বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন , ফলে বাসটি এদিক-সেদিক করতে না করতেই পিছন দিক থেকে আরো কয়েকটি দ্রুতগতির বাস চলে আসে। এসময় কয়েকটি বিকট শব্দ হয়। উক্ত বাসগুলোর ড্রাইভাররা সামনের বাসের সমস্যা প্রত্যক্ষ করে তারাও কড়া ব্রেক কষে চেষ্টা করেন প্রথম বাসটির সাথে সংঘর্ষ এড়াতে, কিন্তু সকল চেষ্টা বিফলে গিয়ে মুহূর্তের মধ্যেই গোল্ডেন লাইন পরিবহন, সাকুরা পরিবহন ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের বিলাসবহুল ৩ টি বাস উক্ত সড়কের মজবুত ষ্টিলের রেলিং ভেঙ্গে সড়ক থেকে ছিটকে গিয়ে সড়ক ডিভাইডার ও ষ্টিলের রেলিংয়ের আশেপাশে গিয়ে আটকে যায়, পাশাপাশি আরো ৩/৪ টি গাড়ী একই সাথে দূর্ঘটনায় পতিত হয়। এসময় বাসে থাকা যাত্রীদের কম আহত হওয়া অনেকেই তাড়াহুড়ো করে গাড়ী থেকে নামতে সক্ষম হন এবং ১৫/২০ জন মারাত্মক আহতরা বাসের মধ্যেই আর্তচিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলে ততক্ষণে খবর পেয়ে দ্রুত হাইওয়ে ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও শিবচর থানা পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কর্তব্যরত হাইওয়ে পুলিশের সার্জেন্ট সবুজ মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছে এবং মারাত্মক আহত ৫/৬ জনকে তারা ফায়ার সার্ভিসের গাড়ীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামান্য আহতের স্থানীয় শিবচর ও ভাঙ্গা সদর উপজেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি এক্সপ্রেসওয়েকে যানবাহন চলাচলের জন্য ক্রেন এনে দূর্ঘটনায় পতিত হওয়া গাড়ীগুলো সরিয়ে নিয়েছেন এবং ঘন্টা খানেকর মধ্যে যানবাহন চলাচল পূণরায় শুরু হয়েছে। দূর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ী চালনা এবং ড্রাইভারদের অসচেনাই এ দূর্ঘটনার মূল কারণ। শেষ পর্যন্ত দূর্ঘটনায় কারো নিহতের খবর নিশ্চিত করেনি হাইওয়ে পুলিশ। দূর্ঘটনার আরো কি কারণ রয়েছে- এ ব্যাপারে মহাসড়কের পাশে বসবাস করা নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক বাসমালিক পরিবহন ব্যবসায়ী বলেন, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সরকার থেকে অনুমোদিত যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই পরিবহন চালক ও ষ্টাফরা মানছেন তা মানেন না, অনেক সময় পাল্লাপাল্লি করে তারা ১২০/১৩০ কিঃমিঃ গতিও উঠিয়ে দেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সড়ক পরিবহন আইনে দন্ডনীয় অপরাধ। আবার অনেক সময় ধীরে গাড়ী চালালে যাত্রীরা চালক সহ ষ্টাফদের কটু কথা বলে বেশী গতিতেও গাড়ী চালানোর জন্য চাপ দিয়ে থাকেন। এছাড়াও যত্রতত্র তারা গাড়ী থামিয়ে যাত্রী উঠানো-নামানো করে থাকেন, তাতেও ঘটছে দূর্ঘটনা। ফলশ্রুতিতে দূর্ঘটনায় মারা যাচ্ছে যাত্রী সাধারণ, এমকি ড্রাইভার-হেলপার ও সুপারভাইজারও। আর এসব দূর্ঘটনা ঘটলে আহত ও নিহত পরিবারগুলোর পাশাপাশি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন বাস মালিকেরা, এমনকি জেলেও যেতে হয়। আর লক্ষ- লক্ষ টাকাতো গচ্ছা দিতেই হয় এসব দূর্ঘনায়, যা ষ্টাফদের দিতে হয় না।
তিনি আরো বলেন, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি স্থানে রয়েছে ছোট-বড় বাঁক- যেখান দিয়ে সামনের সড়ক দেখতে অনেক সমস্যা হয়, অনেক সময় একই রাস্তায় চলাচল করা বাস কোনো বাসষ্ট্যান্ডে যাত্রী নামাতে বা উঠাতে গেলে তখন নিশ্চয়ই বাস দাঁড় করাতে হয়। কিন্তু দেখা যায় ঐ সড়কের নির্দিষ্ট স্টপেজ ছাড়াও বাসের ষ্টাফরা অন্যান্য জায়গা থেকেও যাত্রী তোলেন বা নামান, এরফলেও ঘটে দূর্ঘটনা। আক্ষেপ করে উক্ত সাবেক বাসমালিক জানান, বাস শ্রমিকদের উক্ত খাম-খেয়ালীপনা, দূর্ঘটনায় সক্ষতিগ্রস্থ হয়ে লক্ষ- লক্ষ টাকা লোকসান গুনতে হয় বিধায় সকল বাস বিক্রি করে দিয়ে আমি অন্য পেশায় আছি। চালক ও ষ্টাফরাতো বোঝেনা যে, একটি দূর্ঘটনায় একজন বাস মালিকের কি পরিমাণ আর্থিক ক্ষতি ও হয়রাণিতে পড়তে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট