1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার

আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর থেকে কখনোই আইন-শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি। তবে গত এক বছরে বর্তমান সরকার পরিস্থিতির উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করেছে।

সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “গেল বছরের ৫ আগস্ট থেকে বর্তমান সরকারের অধীনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, যদিও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী যে সরকার আসবে তারা আরও ভাল করবে বলে আশা করা যায়।”

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত বজায় থাকবে এবং এই সময়সীমায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনও কাজ চলছে, যা নির্বাচনের পূর্বে সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। “আমাদের অনেক অস্ত্র হারিয়েছে, এগুলো উদ্ধারে অভিযান চলবে,” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে সুরক্ষা দেওয়া হবে এবং যাদের নিরাপত্তার ঝুঁকি বেশি, তাদের অধিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। “কোন দল কতোটা ঝুঁকিপূর্ণ, তা বিভিন্ন এজেন্সি নির্ধারণ করে,” বলেন তিনি

৫ আগস্টের পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে আতঙ্কের প্রশ্নে উপদেষ্টা বলেন, “আগেও ৩ আগস্টকে কেন্দ্র করে আতঙ্ক ছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনও বড় সমস্যা হয়নি। সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নত হয়েছে।”

তিনি আরও বলেন, “সতর্কতা সব সময়ই থাকবে, আমরা সজাগ রয়েছি। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।”

উপদেষ্টা উল্লেখ করেন, মব (দাঙ্গা-সংঘর্ষ) আগের চেয়ে কমে এসেছে এবং নির্বাচনের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট