1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

গটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীও সহকারী শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথের অনিয়ম ও দুর্নীতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ছেলে মেয়ে বিভেদ নাই – সবার জন্য শিক্ষা চাই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রম-অথচ সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের গটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ এর সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় প্রধান শিক্ষক হযরত আলী সপ্তাহে ২-৩ দিন স্কুলে আসেন, আর অন্যান্য শিক্ষকরা মাঝে মাঝে আসেন তবে কোন সপ্তাহেই নিয়মিত আসেন না।
এলাকাবাসী জানান এই স্কুলে তেমন কোন ক্লাস হয় না,শিক্ষকরা আসেন এবং দুই তিন ঘণ্টা থেকে চলে যান। আর প্রধান শিক্ষক হযরত আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর নেতা হওয়ায় যখন যা মন চায় তাই করেন স্কুলে। আসলেও চলে না আসলেও চলে,আর এ সকল কাজে সহকারী শিক্ষা অফিসার সর্বাত্মক সহযোগিতা করেন বলে অভিযোগ তোলেন অত্র বিদ্যালয়ের আসে পাশের স্থানীয় ব্যক্তিবর্গ।
সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমের অনুসন্ধানে উঠে আসে আরও নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র,প্রধান শিক্ষক হযরত আলী এক সঙ্গে ৩ দিনের স্বাক্ষর করেন শিক্ষক হাজিরা খাতায়,একসঙ্গে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদানও করান ঐ বিদ্যালয়ে । বিদ্যালয়টির উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীর শিক্ষার মান কাগজে কলমে থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, নিজের বিদ্যালয়েই নিজেই তৈরি করেছেন প্রাতিষ্ঠানিক আইন, বিদ্যালয়ের কোন ডকুমেন্ট প্রাতিষ্ঠানিক আইনের বলে কোন সাংবাদিককে দেখানো যাবে না। কিন্তু তথ্যানুসারে স্লিপ ফাউন্ডের অর্থ নয়-ছয় করতে তৈরি করেন ভুয়া ভাউচার স্লিপ, এতেই গায়েব হয়ে যায় স্কুলের উন্নয়নের খরচ। অনুসন্ধান আরোও জানা যায় স্কুলটির ভূমিদাতা প্রধান শিক্ষক হযরত আলীর পিতা মোঃ ময়দান আলী,ও প্রধান শিক্ষক হযরত আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আর এ সকল প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম নীতি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে স্কুল পরিচালনা সহ নানা অনিয়ম করে যাচ্ছে দিনের পর দিন।

এ সকল বিষয়ে প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্লিপ ফান্ডের হিসাব আমি দেখাতে পারব না কারণ প্রাতিষ্ঠানিক নিষেধ আছে। অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে তিনি কোন
সদউত্তর দিতে পারেননি।
এ সকল বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, অরুণ কুমার দেবনাথ এর সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার, ফজলুর রহমান বলেন, আপনারা নিউজ প্রকাশ করুন এবং তথ্যগুলো আমাকে দিলে আমি আইন অনুযারী ব্যবস্থা নিব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট