1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

পঞ্চগড়ে মাদক কারবারীকে ছেড়ে দিলেন চেয়ারম্যান, ক্ষোভে ফুসছে এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জাকীরুল ইসলাম সবুজ, ষ্টাফ রিপোর্টার :

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে মাদকসহ আটক এক যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, সোমবার (২৩ জুন) রাতে চাকলাহাট ইউনিয়নের ফুলবর পাড়া এলাকায় মাদক বিক্রির সময় আনোয়ার হোসেন দোয়েল (৩৫) নামের এক ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হন। তিনি চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার মৃত ঝেচু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, দোয়েল ওই রাতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবক আসাদুর রহমান, মোজাহার আলী, ও গ্রাম পুলিশ সদস্য মাসুম ইসলামসহ কয়েকজন মিলে তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে তাকে হস্তান্তর করা হয়।

তবে ঘটনার পরপরই চেয়ারম্যান দোয়েলকে ‘শাসন করে’ ছেড়ে দেন বলে জানান তিনি নিজেই।

চাকলাহাট ইউনিয়নের গ্রাম পুলিশ মাসুম ইসলাম বলেন, “আমরা যুব সমাজের সহায়তায় তাকে মাদকসহ আটক করে চেয়ারম্যানের কাছে সোপর্দ করি। কিন্তু পরে তিনি নিজেই তাকে ছেড়ে দেন।”

চাকলাহাট ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আসাদুর রহমান বলেন, “এলাকায় গরু চুরির ঘটনার পর থানা পুলিশ আমাদেরকে মাদকবিরোধী কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল। আমরা এখনও কমিটি না করলেও, মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এবারের মতো তাকে শাসন করে ছেড়ে দিয়েছি। তবে তার কাছ থেকে উদ্ধার করা চার পিস ট্যাবলেট এবং মাদক কারবারিদের একটি তালিকা থানায় জমা দিয়েছি।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “মাদক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই। তবে তিনি জানিয়েছেন, বিভিন্ন সোর্স থেকে মাদক সংগ্রহ করেছেন এবং তা জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট