1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান অবশেষে ভোগান্তির অবসান,নতুন গেট পেল বীরগঞ্জ মডেল বিদ্যালয় দুপচাঁচিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ,আহত সাংবাদিক। ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক,উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল জনদুর্ভোগ লাগবে ইদ্রিস শেখের উদ্যোগে চারটি সাঁকো নির্মাণ পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,মোবাইল কোর্টে সাজা মাঠে নেমেই পেনাল্টিতে গোল পেলেন মেসি, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু হচ্ছে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

কিশোর অটোচালক রহস্যজনকভাবে খুনের পর চাঞ্চল্যকর তথ্যের ভিক্তিতে অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য, উদ্ধার হয়েছে চুরি যাওয়া অটোরিকশার বিভিন্ন অংশ।
নিহত রাসেল বেপারী রুদ্রপুরের বাসিন্দা এবং স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে। জীবিকার তাগিদে হোতাপাড়া-আরপি গেইট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো সে। কিন্তু গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার লাশ বনের মধ্যে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
পরে এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। এরপর বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। পুলিশের অভিযানে সন্দেহভাজন খোকনের বাড়ি থেকে রাসেলের চুরি যাওয়া অটোরিকশার কন্ট্রোলার, মটর ও ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সবুজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়, সবুজ-কালো রঙের তিন চাকার অটোরিকশার মূল বডি। পরে অটোরিকশার বডি দেখে সনাক্ত করে নিহত রাসেলের স্বজনরা।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামি সাব্বির হোসেন সুজন ও সবুজ মিয়া তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তবে আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে আরও একটি চক্র কাজ করছে। মূল রহস্য উদঘাটনে জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃতদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
স্থানীয়দের মতে, রাসেলের মতো অনেক কিশোর ই জীবিকার তাগিদে অটোরিকশা চালায়। কিন্তু সংঘবদ্ধ চোরচক্র তাদের টার্গেট করছে। এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট