1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শিবচরে নবনির্বাচিত বিএনপি আহবায়ক কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বজলুর রহমান,শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিবচর পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জনাব শাহাদাত হোসেন খান (কমিশনার)।

সভায় বক্তব্য রাখেন আহবায়ক শাহাদাত হোসেন খান। তিনি বলেন,শিবচর উপজেলা বিএনপিকে বেগবান ও শক্তিশালী করার জন্য আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। এই কমিটি শিবচরের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”

এরপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন,

“গত ১৬ বছর আমরা নির্যাতিত ও অবহেলিত ছিলাম। এ সময়ে শিবচরে বিএনপির কোন সভা-সমাবেশ বা মিছিল করার সুযোগ পাইনি। নয় বছর পর আজ নতুন করে উপজেলা কমিটি গঠন হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে সুসংগঠিত করা এবং দলের শক্তি বৃদ্ধি করা। আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করবো।”

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরু করে দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে আজ তিনি শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব হওয়ার দায়িত্ব পেয়েছেন। এ জন্য তিনি দলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম আহবায়ক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীরা শিবচরের রাজনৈতিক প্রেক্ষাপট, দলের কার্যক্রম ও স্থানীয় উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতারা।এ সময় বিএনপিকে আরও সুসংগঠিত করতে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট