1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রংপুরে জুলাই যোদ্ধাদের নামে ৫ কোটি টাকার অটোরিকশার লাইসেন্স: বিএনপি জানেনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ

জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা। রংপুর মহানগরীতে প্রধান সড়ক মাত্র একটি বর্তমানে এখানে লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশার সংখ্যা ৫ হাজার। যন্ত্রচালিত রিকশা রয়েছে ৬ সহস্রাধিক। নগরীতে ২৫ সহস্রাধিক অটোরিকসা ও যন্ত্রচালিত রিকসা  চলাচল করে। সার্বক্ষণিক যানজট ও চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এ কারনে নতুন  অটোরিকশার লাইসেন্স দেয়া বন্ধ রাখা হয়েছিল বলে  সিটি করপোরেশনের লাইসেন্স শাখার সূত্রে জানাগেছে। সম্প্রতি জুলাই যোদ্ধা হিসেবে ২৫০ জন এবং জুলাই রাজবন্দী হিসেবে ৪৫১ জনের কাছ থেকে ৬০০ অটোরিকশার লাইসেন্সের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে গোপনে। গত ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের মাসিক সভা আহ্বান করা দেখিয়ে এ বিষয়টি লিখিত এজেন্ডা  এনে তড়িঘড়ি করে অনুমোদন দেয়া হয়েছে। জুলাই যোদ্ধা হিসেবে তালিকা কারা করেছেন  কাদের নাম আছে, তা জানা না গেলেও জুলাই যোদ্ধাদের নামে লাইসেন্স বাণিজ্য করার পায়তারা হিসেবে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, লাইসেন্স দেয়ার নামে ৫ কোটি টাকা বাণিজ্য হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের কতিপয় স্বঘোষিত যোদ্ধা এবং আহ্বায়ক জুলাই রাজবন্দী সেজে এই আবেদন করেছেন। এবিষয়ে বিএনপির নেতারা বলছেন,তারা এই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না। জাতীয় পার্টির নেতারা  অসৎ উদ্দেশ্য রয়েছে বলে আশঙ্কা করছেন নগরবাসী। সেপ্টেম্বর মাসে  সিটি করপোরেশনের মাসিক সভা ছিল। মাত্র ১ দিন পর ৮ সেপ্টেম্বর ওই সভার দ্বিতীয় এজেন্ডা হিসেবে জুলাই যোদ্ধা ৩ জুলাই রাজবন্দীদের অটোরিকশা প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সভা আহ্বান করেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। ওই সভায় ৫শ  অটোরিকশার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভা সূত্রে জানা যায়। এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিমকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তালিকা প্রস্তুত করে লাইসেন্স প্রদান করতে বলেছেন বদলি হওয়া প্রশাসক শহীদুল ইসলাম। প্রসঙ্গত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে রংপুর সিটি করপোরেশনে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ জারির পর জুলাই যোদ্ধা ও জুলাই রাজবন্দী নাম দিয়ে সন্তা সেন্টিমেন্ট তৈরী করে গোপনে তাদের নামে নিষিদ্ধ অটোরিকশার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, বলছেন অনেকে। এদিকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে রাজবন্দী হিসেবে লাইসেন্স নেয়ার আবেদন সম্পর্কে বিএনপির মহানগর ও জেলার কোনো নেতাই জানেন না ফলে এ ঘটনায় বিএনপি নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রংপুর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে,শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আন্দোলনেও অনেকেই গ্রেপ্তার হয়েছেন। কিন্তু রংপুর মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের কোন নেতা-কর্মী অটোরিকশার লাইসেন্স নেয়ার আবেদন করেনি। আর এ বিষয়ে মহানগর বিএনপি কিছুই জানে না বলে জানান তিনি। একই কথা বলেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী (ডন)তিনি বলেন, অটোরিকশার লাইসেন্স জুলাই রাজবন্দীর নামে দেয়া হচ্ছে,কই আমি তো জানি না বরং তিনি পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুও বলেন, জুলাই আন্দোলনে রাজবন্দীর নামে অটোরিকশার লাইসেন্স দেয়ার বিষয়টি জেলা বিএনপির কোনো নেতাকর্মী জানে না। রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, কিসের অটোরিকশার লাইসেন্স, কারা আবেদন করেছে,আমরা জানি না। একই অবস্থা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে, কারা তাদের পক্ষে আবেদন করলো তা জানেন না তাদের অধিকাংশ। তবে এ ব্যাপারে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন,আমি যতটুকু জানি, আড়াইশ জুলাই যোদ্ধা অটোরিকশার লাইসেন্স পাওয়ার আবেদন করেছেন। তারা কি লাইসেন্স নিয়ে নিজেরা চালাবে, না ভাড়া দেবে, সে সম্পর্কে তিনি জানেন না বলে জানান। তবে অটোরিকশার লাইসেন্স নেয়ার নামে জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে তাদের খাটো করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আবেদন করা হয়েছে, জানি। এদিকে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,অটোরিকশা আর যন্ত্রচালিত রিকশা মিলিয়ে ১১ হাজার লাইসেন্স আছে। অথচ নগরীতে চলাচল করে ২৫ হাজারেরও বেশি। কোনো অবস্থাতেই নতুন করে লাইসেন্স দেয়া মানে এর সঙ্গে দুর্নীতি আর ইল-মোটিভ (অসৎ উদ্দেশ্য) আছে বলে মনে করেন তিনি। সার্বিক বিষয়ে জানতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুলাই যোদ্ধা ও জুলাই রাজবন্দীদের জন্য কিছু। অটোরিকশার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এটা এখন প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট