1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সরাইলে ‘পুবের আলো’র উদ্বোধন বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ

শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সুরেশ্বর মাছের আড়ত। ইতোমধ্যে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন বলেন, ‘নদীতে পানি কমতে থাকায় কিছু স্থানে তলদেশের মাটি সরে যাচ্ছে। এ কারণে তীর রক্ষা বাঁধে এই ধস দেখা দিয়েছে।’

পাউবো সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার পদ্মা নদীর দক্ষিণ তীররক্ষা বাঁধের ৩৫ মিটার অংশে ফাটল দেখা দেয়। এর দুদিনের মাথায় গতরাতে বাঁধের ৫০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।

বাঁধের ধসে যাওয়া এই অংশের পাশেই রয়েছে সুরেশ্বর মাছঘাট, যা স্থানীয়দের কাছে বড়বাজার নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭০ বছর আগে সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর তীরে মাছ বেচাকেনা শুরু করেন জেলে ও ব্যবসায়ীরা। এরপর সেখানে গড়ে ওঠে এই বড়বাজার। বাঁধে ধস নামায় এখন ঝুঁকির মুখে পড়েছে বাজারটি। ফাটল দেখা দেওয়ার পরই অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে শুরু করেন।
বাজার সূত্রে জানা যায়, ভাঙন থেকে বাঁচতে গত দুই দিনে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে ৩০টিরও বেশি প্রতিষ্ঠান।

গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের জেলে মোঃ কবির হোসেন (৪৩) বলেন,১৫ বছর বয়স থেকে পদ্মায় মাছ ধরি। বেশিরভাগ সময় সুরেশ্বর ঘাটে এসে মাছ বিক্রি করি। এই ঘাট থেকে কখনো মাছ বিক্রি না করে ফেরত যেতে হয়নি। আজ শুক্রবার ভোরে এসে দেখি বাজারের কাছে অনেকটা জায়গা ভেঙে নদীতে চলে গেছে। তিনি আরও বলেন, ‘এই বাজার ও ঘাট ভেঙে গেলে বিপদে পড়বো আমরা জেলেরা। মাছ বিক্রির জন্য আমাদের আর কোনো সুবিধাজনক জায়গা থাকবে না।’

স্থানীয় সূত্র মতে, পদ্মার টাটকা মাছের জন্য জনপ্রিয় এই সুরেশ্বর মাছ বাজারটি। এ বাজারে অন্তত ৪০টি মাছের আড়ত রয়েছে। এছাড়া পাঁচটি বরফ বিক্রি ও পাঁচটি মাছ ধরার বিভিন্ন মালামাল বিক্রির দোকানও রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন ভোরে এই বাজারে মাছ নিয়ে আসেন তারা। সকাল সাড়ে আটটা পর্যন্ত চলে বেচাকেনা।
মাছ ব্যবসায়ী সজীব মাহমুদ (৪০) বলেন, ‘এই ঘাটে আমাদের বাপ-দাদার ৪০ বছরের মাছের ব্যবসা। আমি নিজেও ১০ বছর ধরে এই ব্যবসা করছি। প্রতিদিন অন্তত ২০ লাখ টাকার মাছ বিক্রি করি। আজ সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙে ফেলতে হয়েছে। খুব আতঙ্কে আছি কখন না আবার পুরো বাজারটি ভেঙে নদীতে চলে যায়। বাজারটি ভেঙে গেলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তিনি।

জাজিরা ও নড়িয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামকে পদ্মার ভাঙনের হাত থেকে বাঁচাতে ২০১৮ সালে ১০ দশমিক ২ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পাউবো। ২০২৩ সালে বাঁধটির নির্মাণকাজ শেষ হয়। খরচ হয়েছে এক হাজার ৪০৩ কোটি টাকা। সুরেশ্বর মাছ বাজারটি বাঁধের শেষ অংশে অবস্থিত।
পাউবো জানায়, চলতি বর্ষা মৌসুমে সুরেশ্বর এলাকায় নদীর বিভিন্ন অংশে গভীরতা বেড়েছে।

গত ২৫ সেপ্টেম্বর এক সমীক্ষায় দেখা গেছে, বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে গভীরতা ছিল ১০ থেকে ২২ মিটার। যদিও অন্য সময়ে এই গভীরতা থাকে ৩ থেকে ৭ মিটার।
বুধবার সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, নদীর গভীরতা বেড়ে ১৮ থেকে ৩০ মিটার পর্যন্ত পৌঁছেছে।

গভীরতা বাড়ার কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন। শুষ্ক মৌসুমে বাঁধের ভেঙে যাওয়া অংশটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট