1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় জড়িত থাকায় জুয়াড়ি রবিন গ্রেপ্তার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নুরুল আলম সিকদার ঘোড়াঘাটে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি একটি সেতুর অপেক্ষায় ১৫ ইউনিয়ন: দুর্ভোগের নাম ভেটুয়া ঘাট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল,সংঘর্ষে নিহত-১ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসন্ন সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস মন্ডল নলছিটি উপজেলার সাধারন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়ালো ইরিধান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল কাজিপুরে ৩ কিমি কাঁচা সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে চরাঞ্চলের হাজারো মানুষ জাতীয় সাংবাদিক সংস্থা,মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত অনুমোদিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নুরুল আলম সিকদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ শাপলা চত্বরে টহলরত এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, ২ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। পরে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন ও একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট