1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় জড়িত থাকায় জুয়াড়ি রবিন গ্রেপ্তার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নুরুল আলম সিকদার ঘোড়াঘাটে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি একটি সেতুর অপেক্ষায় ১৫ ইউনিয়ন: দুর্ভোগের নাম ভেটুয়া ঘাট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল,সংঘর্ষে নিহত-১ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসন্ন সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস মন্ডল নলছিটি উপজেলার সাধারন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়ালো ইরিধান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল কাজিপুরে ৩ কিমি কাঁচা সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে চরাঞ্চলের হাজারো মানুষ জাতীয় সাংবাদিক সংস্থা,মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত অনুমোদিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

একটি সেতুর অপেক্ষায় ১৫ ইউনিয়ন: দুর্ভোগের নাম ভেটুয়া ঘাট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর ও সদর এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভেটুয়া ঘাট। যমুনা নদীর অভ্যন্তরে জেগে ওঠা চরের ভেটুয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার এলাকা পরিদর্শন ও আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত সরকারিভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

ভেটুয়া মূলত যমুনা নদীর একটি শাখা নদী। এটি পশ্চিমে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার ৮টি ইউনিয়ন এবং পূর্বে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই নদীর ওপর কোনো সেতু না থাকায় দুই পারের চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।কাজিপুরের মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান গোলজার জানান”ভেটুয়া ঘাট হয়ে প্রতিদিন কমপক্ষে দেড় থেকে দুই হাজার মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার এবং সরকারি অফিসে যাতায়াত করেন।”

স্থানীয় চরাঞ্চলের লাখো মানুষের সমাগমের মূল অর্থনৈতিক কেন্দ্র নাটুয়ারপাড়া হাট। ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতাদের এই হাটে আসার জন্য নিয়মিত ভেটুয়া নদী পার হতে হয়। বর্তমানে প্রতিদিন মাত্র দুটি নৌকার সাহায্যে মানুষ, মালপত্র ও গবাদি পশু পারাপার করা হচ্ছে। প্রতিটি ট্রিপে সাধারণত ৭ থেকে ৯ মিনিট সময় লাগলেও, বর্ষাকালে নদীটি ভয়ংকর রূপ ধারণ করে।

ঘাটের নিকটবর্তী মুদি দোকানি রফিকুল মাঝি জানান, বর্ষায় নদীর প্রশস্ততা বেড়ে যাওয়ায় নৌকা চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। যোগাযোগের এই বেহাল দশার প্রভাব পড়ছে স্থানীয় শিক্ষা ও অর্থনীতিতে। ভেটুয়া ঘাটের পূর্বপারে অবস্থিত আলহাজ ফরহাদ আলী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “নদী পারাপারের চরম অসুবিধার কারণে বর্ষাকালে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে যায়। এছাড়া উভয় পারের কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল কাটা এবং সময়মতো পরিবহনে মারাত্মক সমস্যায় পড়েন।”

একই সুর মেলালেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। তিনি বলেন, “নদীর ওপর যদি একটি সেতু নির্মিত হয়, তবে এই বিস্তীর্ণ অঞ্চলের ভাগ্য বদলে যাবে। বিশেষ করে কৃষকরা তাঁদের উৎপন্ন পণ্যের সঠিক মূল্য ও সহজ পরিবহন সুবিধা পাবেন।”সেতু নির্মাণের বিষয়ে জানতে চাওয়া হলে কাজিপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুনসুরুল হক জানান, “এলাকা জরিপ করার জন্য গত মাসে চীনা প্রকৌশলীদের একটি দল এসেছিলেন। তবে সেতু নির্মাণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমরা এখনো অবগত নই।”

ভুক্তভোগী চরাঞ্চলবাসীর দাবি, প্রতিশ্রুতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে ভেটুয়া নদীর ওপর সেতু নির্মাণ করে তাদের এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট