1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের

পে স্কেল একবারে নয়, মিলবে অর্ধেক সুবিধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর দীর্ঘ ১১ বছরের অপেক্ষা শেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, নতুন বেতন কাঠামো খাতের জন্য বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের একটি প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ দূর করতে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের সংগতি মেলাতেই সরকার এই বড় পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি কার্যকর হতে পারে। যদিও এটি বেতন কমিশনের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কাঠামোর তুলনায় কিছুটা কম, তবুও বর্তমান মূল্যস্ফীতির বাজারে একে সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী অর্থবছরগুলোতে পর্যায়ক্রমে বাকি বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ করা হবে।

দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আসন্ন বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের দাবি জানিয়েছে। তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে ২০১৫ সালের বেতন কাঠামো কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। সরকারি এই অনড় অবস্থানের মুখে সরকার এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে।

নতুন এই বেতন কাঠামোর সুফল কেবল ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারীই পাবেন না, বরং এর আওতায় আসবেন ৯ লাখ পেনশনভোগীও। এ ছাড়া বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণের কাজও অনেক দূর এগিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সবুজ সংকেত মিললে আগামী বাজেটেই আসতে পারে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা। বিশাল এই জনবলকে সন্তুষ্ট রাখতে এটি হবে সরকারের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ ও বিনিয়োগ।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী অর্থবছর থেকেই প্রথম ধাপের সুবিধা ভোগ করতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে পূর্ণাঙ্গ নবম পে স্কেল ও সংশ্লিষ্ট সব ভাতা পুরোপুরি কার্যকর হতে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। মূলত দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট ঘাটতির ভারসাম্য রক্ষা করতেই সরকার এই ধীর অথচ নিশ্চিত পথ বেছে নিয়েছে। এতে সরকারের ওপর হুট করে বড় আর্থিক চাপ পড়বে না, আবার কর্মচারীরাও নিয়মিত বিরতিতে বেতন বৃদ্ধির সুফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট