1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচন,ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার  জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানে বীরগঞ্জ থানা শীর্ষে! এসআই দিপু শ্রেষ্ঠ অফিসার

নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে (১৩ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচ-ছয় জন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা নেত্রকোণার মদনপুর ওরসে যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় ওই ট্রাক ও পিকআপ ভ্যানের গতি বেশি থাকায় সংঘর্ষের তীব্রতা ছিল মারাত্মক। সংঘর্ষের পরপরই দুর্ঘটনাকবলিত যান দুটি গাড়ি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন ভয়াবহ রকমের দূর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানের যাত্রীরা তখন সড়কে পড়ে চিৎকার করছিলেন। এসময় আশপাশে থাকা লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করে। এই দূর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকজন এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,সার বোঝাই ট্রাক ও ওরসগামী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট