1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বগুড়ায় যৌথ বাহিনীর ‘ক্র্যাকডাউন’: ইয়াবা–হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

বগুড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ, র‍্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ অভিযানে একাধিক মাদক মামলার অভিযুক্তসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর চামড়াগুদাম ও স্টেশন ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৫০ পিস (ওজন ৫ গ্রাম), বাদামি রঙের হেরোইনের ছোট-বড় ৬টি পুরিয়া (ওজন ১০ গ্রাম), গাঁজা ৬০ গ্রাম এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তহমিনা বেগম ওরফে টুনি (৪০), মো. রফিকুল ইসলাম (৪৫), মোছা. শিল্পী বেগম (৪০), মো. রিপন ইসলাম (৩৮), মো. অসিম (২০) এবং মো. আহসান উল আলম (৩২)।

আটককৃতদের মধ্যে তহমিনা বেগম, রফিকুল ইসলাম ও শিল্পী বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক-এর নেতৃত্বে অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে রিপন ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মো. অসিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. আহসান উল আলমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক।

ভ্রাম্যমাণ আদালতের আদেশে উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং বগুড়াকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট