1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উত্তেজনা, হাইকমিশনারকে হুমকি

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের সামনে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের মূল ফটকে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটের সামনে এসে কিছু সময় অবস্থান করেন। এ সময় তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে স্লোগান দেন এবং উত্তেজনাকর বক্তব্য রাখেন।

প্রেস মিনিস্টার বলেন, “ওই ব্যক্তিরা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ চিৎকার করার পর তারা সেখান থেকে চলে যান।”

তিনি আরও জানান, ঘটনার সময় কোনো ধরনের শারীরিক হামলা হয়নি এবং হাইকমিশন ভবনে কোনো ভাঙচুর বা ছোড়াছুড়ির ঘটনাও ঘটেনি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, “তারা বাংলা ও হিন্দি মিলিয়ে বলছিল—ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। এগুলো ছিল মূলত কথাবার্তা ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ।”

ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ডিফেন্স উইংয়ের কর্মকর্তারা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে এলাকা ত্যাগ করেছেন এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট