1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, জানা গেল আসল কারণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হঠাৎ পরিবর্তন এসেছে কেবিন ক্রু তালিকায়। নির্ধারিত ফ্লাইটে দায়িত্ব পালন করার কথা থাকলেও দুই কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমান সূত্র।

আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। তাকে বহনকারী বিশেষ ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডিউটি রোস্টার থেকে বাদ পড়া দুই কেবিন ক্রু হলেন— জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এই দুই কর্মীর ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে আসে।

সূত্র আরও জানায়, তারা অতীতে নিয়মিত সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন রাখতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি এড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ নতুন করে দায়িত্ব বণ্টন করেছে। সংশোধিত তালিকায় যুক্ত হয়েছেন ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির একাধিক শীর্ষ নেতা থাকার কথা রয়েছে।

এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে গত ২ মে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট