1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাজবাড়ীতে বিএনপির মনোনীত প্রার্থী আলীনেওয়াজ মহম্মদ খৈয়ম এর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানার–প্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংবলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অবরোধকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকজন কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ত্রিমুখী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, “বিএনপির তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ।মাঠে–ময়দানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই নেতা আসলাম মিয়াকে বাদ দিয়ে সংস্কারপন্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের মাঝে বিভাজন তৈরি হয়েছে। নেতাদের উচিত দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন আমরা মেনে নেব না। এই আসনে প্রকৃত জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট আসলাম মিয়া। দলকে বাঁচাতে হলে তৃণমূলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে হবে।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “এই মনোনয়ন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র। গত ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করাসহ রাজবাড়ী জেলা বিএনপিকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করেছেন এই আসলাম মিয়া অথচ এই সংগ্রামী নেতাকে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা আলী নেওয়াজ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমাদের নেতা তারেক রহমানকে অনুরোধ করবো, তিনি রাজবাড়ী তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আস্থার প্রতীক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়াকে মনোনয়ন দিয়ে রাজবাড়ী বাসীর চাওয়া পূর্ণতা দিক। সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী বলেন, “আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে নেতা গত ১৭ বছর রাজপথে লড়াই করে গেছে, তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করছি। দ্রুত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দিতে হবে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট