1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

বিএনপি ক্ষমতায় এলে হযরতপুরে হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জের হযরতপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে  কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের  নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান  এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এর উদ্বোধন করবেন।’
অতীতের কিছু ঘটনার উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘এই হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভেঙে দিয়েছিল, আমার নামেই উল্টো মামলা দিয়েছিল  কিন্তু আল্লাহ তাঁদের বিচার করেছেন। এই বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।’
তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরেকটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়েত হোসেন ঢালিসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট