1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

তালায় খাদ্যবান্ধব ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

তালা প্র্তিনিধিঃ

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, নগদ টাকা ছিনতাই ও দোকানে ভাঙচুরের অভিযোগে আশরাফুজ্জামান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুজ্জামানের পিতা নুর ইসলাম গাজী।

এলাকাবাসী জানান, আশরাফুজ্জামান এর আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িত ছিল।

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ চাউল বিতরণ চলছিল। এসময় আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাউল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুজ্জামান প্রথমে হাফিজুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাউল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান। বাধা দিলে হাফিজুর রহমানের হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন, এতে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ নভেম্বর গভীর রাতে আশরাফুজ্জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট