1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

বিজিএমইএ সভাপতির সরকারবিরোধী বক্তব্য নিয়ে যা বললেন উপ-প্রেসসচিব

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতির আকস্মিক সরকারবিরোধী অবস্থানে বিস্মিত হওয়ার কিছু নেই।

বুধবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজাদ মজুমদার লিখেছেন, “উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে শ্রম আইন সংশোধন এবং তার একদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দুটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর—এ দুটি ঘটনাই ছিল যুগান্তকারী পদক্ষেপ। নতুন শ্রম আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা নিষিদ্ধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গরিব ও মেহনতি মানুষের স্বার্থে নেওয়া এসব উদ্যোগ নানা গোষ্ঠীর স্বার্থে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি।”

উপ-প্রেসসচিবের দাবি, শ্রম আইন সংশোধনের মতো ঐতিহাসিক পদক্ষেপগুলো মিডিয়ায় তেমন গুরুত্ব না পেলেও সমাজের এক শ্রেণির মানুষ ইতোমধ্যে অস্বস্তিতে পড়েছেন। “তাই বিজিএমইএ সভাপতির আচমকা সরকারবিরোধী সুরে কথা বলা আশ্চর্যের নয়,” বলেন তিনি।

আজাদ মজুমদার আরও লিখেছেন, “এই সরকারই সম্প্রতি মার্কিন ট্যারিফ নেগোসিয়েশনে তৈরি পোশাক শিল্পের স্বার্থ রক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কৃতজ্ঞতা প্রকাশের বদলে এখন তারা রবীন্দ্রনাথের গান গাইছেন— ‘মোরে আরো আরো আরো দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান।’”

বিজিএমইএ সভাপতির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অথচ এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক বৈঠকে আমি নিজ চোখে তাঁকে উপস্থিত থাকতে দেখেছি। সেখানে তিনি বিজিএমইএ’র উদ্বেগের বিষয়গুলোও সরাসরি উপস্থাপন করেছিলেন।”

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চার মাস ধরে সাক্ষাৎ চেয়েও সময় পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট