1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আভাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ‘মেলিসা’ ভয়ঙ্কর বেগে ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই দ্বীপটিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৭৫ মাইল) বেগে বয়ে যাওয়া মেলিসা বর্তমানে ক্যাটাগরি–৫ স্তরের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যা “বিধ্বংসী ও প্রাণঘাতী” বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই এটি জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানবে।

বিবিসি ও সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেলিসা এখন জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় ২৩৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির কেন্দ্র অতিক্রমের সময় ভয়াবহ বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যেই জ্যামাইকার পাশাপাশি পার্শ্ববর্তী হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়টির গতি ধীর হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যা মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

জ্যামাইকার শিক্ষা মন্ত্রী ডানা মরিস ডিকসন স্থানীয় গণমাধ্যমকে জানান, “এমন শক্তিশালী ঝড় আমরা আগে কখনো দেখিনি। পুরো অক্টোবরজুড়ে বৃষ্টি হয়েছে, ফলে মাটি এখন ভেজা ও দুর্বল। এর ওপর মেলিসার ভারী বৃষ্টি যুক্ত হলে ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে।” তিনি আরও জানান, দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সেখানে বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, “মঙ্গলবার পর্যন্ত তীব্র বাতাস, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝড়ের সময় কেউ যেন বাইরে না যায়—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট