1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসকনবিরোধী সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

দেশজুড়ে ইসকন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা, হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন— “ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী”, “একটা একটা ইসকন ধর, ধরে ধরে জেলে ভর”, “আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই।”

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাপ ইসলাম বলেন, “খতিব মহিবুল্লাহকে পঞ্চগড়ে অপহরণ ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশের ছাত্রসমাজ ক্ষুব্ধ। ১৭ বছর ধরে ভারতীয় প্রভাবের মাধ্যমে যে স্বৈরাচারী অপশক্তি দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, আমরা আগস্ট বিপ্লবের মাধ্যমে তা ব্যর্থ করেছি। এখন ইসকনকে ব্যবহার করে আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ একাধিক ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না—স্বৈরাচারের মতো ইসকনকেও আমরা এই দেশ থেকে বিদায় জানাব।”

আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল বলেন, “ইসকন শুরু থেকেই উগ্র ও বিভাজনমূলক কার্যক্রমে জড়িত। তারা বিদেশি স্বার্থে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খতিব অপহরণের ঘটনাসহ তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদী বা ইসলামবিরোধী সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। সরকারকে অবিলম্বে ইসকন নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

শিক্ষার্থীরা দাবি করেন, সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট