1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শ্রমিক সমাজকে সাথে নিয়ে ‘সমৃদ্ধ রংপুর’ গড়ার প্রত্যয় বিএনপি নেতা সামসুজ্জামান সামুর পরামর্শ সভা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
‎রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনা ঘোচাতে এবং ভবিষ্যৎ উন্নয়নের ধারাকে শ্রমিক-বান্ধব করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুর মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান সামু তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের খসড়া উপস্থাপন করেন এবং শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
‎শনিবার দুপুরে নগরীর রংপুর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই ‘পরামর্শ সভা’ কার্যত রংপুর-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক সমাজের প্রতিশ্রুতির মঞ্চে পরিণত হয়। মঞ্চের ব্যানারে শোভা পাচ্ছিল সভার মূল উদ্দেশ্য। রংপুর-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা শ্রমিক সংগঠনের নেতৃত্বের সাথে পরামর্শ সভা।
সভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু  বলেন, “রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে শ্রমজীবী মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। শ্রমিকরাই যেকোনো উন্নয়নের মূল চালিকাশক্তি। অথচ, স্বাধীনতার পর থেকে এই সদর আসনের শ্রমিক সমাজ ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত।” তিনি তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্প থেকে শ্রমিক-কেন্দ্রিক কয়েকটি প্রধান প্রস্তাবনা তুলে ধরেন।
তিনি বলেন, চিকিৎসার ব্যয়ভার লাঘবে রংপুর শহরে শ্রমিকদের জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যে বা সুলভমূল্যের চিকিৎসা সুবিধা সংবলিত বিশেষায়িত শ্রমিক হাসপাতাল স্থাপন করা, রংপুর অঞ্চলের শ্রমের ধরণ অনুযায়ী ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বয়স্ক শ্রমিকদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। বেকার যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নিম্ন আয়ের শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে ভাড়ার ভিত্তিতে আবাসন ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর পরিকল্পনা করা হবে।
‎সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, বিটিসিএল শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ আলম, টিএনটি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান,মহানগর রিকসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খলিল মিয়া, অটো শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন, রংপুর বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু মিয়া, রংপুর সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম,রংপুর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, রংপুর বিভাগীয় দাহ পদার্থ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন লাললু, স্টীল ও ইঞ্জিনিয়ারিং শ্রমিক নেতা হামিদুল ইসলাম, রংপুর হোটেল ও রেস্তরা শ্রমিক নেতা মুশফিকুর রহমান, রংপুর ট্রাংক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী সাইদুল ইসলাম সাহেদ, উত্তরা ব্যাংক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, বাংলাদেশ কর্মচারি ইউনিয়ন গণপূর্ত বিভাগের সাধারণ সম্পাদক সমর কুমার প্রমুখ। এসময় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রেজাউল ইসলাম লাবলু, প্রভাষক শাহিনুল ইসলাম শাহিন, মহসীন আলী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আশরাফুল আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা বলেন,“দীর্ঘদিন পর একজন নেতাকে পেলাম যিনি সরাসরি আমাদের কাছে এসে আমাদের সুখ-দুঃখের কথা শুনলেন এবং সমাধানের জন্য বাস্তব সম্মত পরিকল্পনা দিলেন। আমাদের দাবি, এসব প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা, চিকিৎসা, কর্মঘন্টা নির্ধারণ, আর্থিক সহায়তা ও অসুস্থ সময়ে ছুটির বিষয়টি নিশ্চিত করার জোর দাবি করেন। এছাড়াও সড়ক পথে পুলিশি হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি করেন। অনুষ্ঠানের শেষে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন,  “আমার উপস্থাপিত সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। শ্রমিক ভাইয়েরা যদি আমার পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ ও মানবিক একটি জনপদ প্রতিষ্ঠা করতে পারব। এসময় রংপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট