1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

পার্বতীপুরে ডাস্টবিন ও গোবরের স্তুপে নাকাল জনজীবন, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইসলামপুর কালীবাড়ি এলাকায় ডাস্টবিন ও গোবরের স্তুপ ঘিরে ভয়াবহ জনদুর্ভোগ তৈরি হয়েছে। দুর্গন্ধ, বিষাক্ত পোকামাকড় ও সাপের উপদ্রবে এলাকার পরিবেশ হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ ও ক্ষোভ।
স্থানীয়রা অভিযোগ করে জানান, রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনায় পথ চলাই এখন যেন এক দুর্বিষহ অভিজ্ঞতা। সরু রাস্তার ধারে গড়ে ওঠা ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ে, যার কারণে শিশু-বৃদ্ধসহ সব পথচারী বিপাকে পড়ছেন। স্কুলগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছেন।
এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, “আমাদের পাড়ায় আশেপাশের কিছু বাড়ি থেকে জানালা দিয়ে ন্যাপকিনসহ নানা ধরনের বর্জ্য রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। এসব বর্জ্যে কুকুর, গরু ভিড় জমায়, আর রাতে সাপ ও বিষাক্ত পোকামাকড় রাস্তায় চলে আসে। ভয়েই ঘুমাতে পারি না।”
অভিযোগ রয়েছে, রাস্তার পাশে যে জায়গায় ডাস্টবিন বসানো হয়েছে, তা ব্যক্তিমালিকানাধীন। জমির মালিক আনজারুল ইসলাম বলেন, “আমার অনুমতি না নিয়েই এখানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে, এতে পুরো পাড়া দুর্ভোগে পড়েছে।”
এদিকে, এলাকাবাসী এই সমস্যা নিয়ে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অভিযোগের জেরে ‘তুষার’ নামের এক ব্যক্তি নিজেকে পৌরসভার লোক পরিচয় দিয়ে ভুক্তভোগীদের হুমকি-ধমকি দিচ্ছেন। তবে স্থানীয়দের দাবি, তুষার কোনো সরকারি কর্মকর্তা নন, তিনি দালালচক্রের অংশ হিসেবে কাজ করছেন।
এক নারী বলেন, “আমরা সমস্যার কথা বলতে গিয়েছিলাম, অথচ উল্টো তুষার আমাদের অপমান করেছে। সে কি সত্যিই সরকারি লোক, নাকি নাম ভাঙিয়ে দালালি করছে?”
অবিলম্বে ইসলামপুর কালীবাড়ি এলাকার ডাস্টবিন অপসারণ বা অন্যত্র সরিয়ে নেওয়া, তুষারের ভূয়া পরিচয় তদন্ত এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, থানা, র‌্যাব ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট