1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

আজ বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সখিপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সখিপুর ডাকবাংলো চত্বরে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান ও সাংগঠনিক সম্পাদক সবুর রেজা। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সখিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাসির উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেলসহ মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আহমেদ আজম খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। সখিপুরবাসী যেন কোনোভাবে নির্যাতিত বা হয়রানির শিকার না হয়,সেদিকেও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সখিপুর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট