1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে সখীপুরে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু বগুড়ায় এসআরবি-১২-এর অভিযানে গ্রেফতার-৩ পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত-১৬

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মুকসুদপুর কলেজ মোড় বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু), এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজ মাস্টার, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল ইসলাম, খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খান্দারপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাহিদুল ইসলাম মুন্সী, ভাবড়াসুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুকসুদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুরো এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট