1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো কোনো শক্তির সঙ্গে আপস করেননি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নানা নির্যাতন, নিপীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ও দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন শক্তি ও নানা চক্রান্তের মাধ্যমে বিএনপি এবং খালেদা জিয়াকে দুর্বল করার চেষ্টা করা হলেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য থেকে কখনো সরে যাননি।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সামনে রেখে খালেদা জিয়া তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আন্দোলন একসময় ব্যাপক গণআন্দোলনে রূপ নেয় বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মানুষের কাছে গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। জনগণের কাছে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অবর্তমানে তার রাজনৈতিক আদর্শ, সাহস ও স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনা ধারণ করে বিএনপি এগিয়ে যাচ্ছে। জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ এবং খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতা এখন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলছে।

রিজভী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই বিএনপির প্রধান লক্ষ্য। জনগণের ভোটে সরকার গঠনের পর উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে।

তিনি বলেন, সরকারের সামনে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে। তবে সেগুলো মোকাবেলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমান জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। হার্ভেস্ট কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রিজভী বলেন, সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি গ্যাস সংকট সমাধানে অতিরিক্ত অর্থ ব্যয় করা হচ্ছে।

তিনি বলেন, মহেশখালীর টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা সমাধানে কাজ চলছে। নানা সংকট ও প্রতিবন্ধকতার মধ্যেও সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাংগঠনিক অবস্থান অনুযায়ী দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের পর সরকার গঠনের পর জনপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের মূল দায়িত্ব হলো সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের জন্য কাজ করা। সংকটের সময় সরকার কতটা আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবেলা করছে, জনগণ সেটিই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

রিজভী বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করছে এবং জনকল্যাণের পথ থেকে সরে যাবে না।

বিএনপির সামনে এখন প্রধান লক্ষ্য জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি দেশকে এগিয়ে নিতে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট