1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৬৩৩,নিখোঁজ প্রায় তিন হাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং জেলায় ভয়াবহ পাহাড়ি ঢলের ঘটনায় এখন পর্যন্ত ৬৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপাল থেকে ৬২৬ জন এবং তিব্বত থেকে ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

নিহতের পাশাপাশি বেড়েছে নিখোঁজের সংখ্যাও। কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য অনুযায়ী, দুই এলাকায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। নেপালে নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ এবং গিরংয়ে ৫৫৮ জন।

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যাওয়া কিংবা কাদা, পাথর ও বিভিন্ন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এসব মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতি নাগরিকদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন।

গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি নদী ও এর শাখা লেহন্দে নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। তুষার, পাথর ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের তৈরি একটি বাধার কারণে নদীতে জমে থাকা পানি বা ব্যারিয়ার হ্রদ ভেঙে যাওয়ার পর এই বন্যার সৃষ্টি হয়। এতে নেপালের রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলার বিস্তীর্ণ এলাকা লাখ লাখ ঘনমিটার পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষে প্লাবিত হয়।

এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানায়, তিব্বত-নেপাল সীমান্তের কাছে আরও একটি ব্যারিয়ার হ্রদের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় সেটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ভোতিকোশি নদীর পানিও বাড়তে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নতুন এই হুমকির কারণে শুক্রবার খবরটি প্রকাশের পর নেপাল ও তিব্বত দুই এলাকাতেই উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে নেপালে আবার উদ্ধার তৎপরতা শুরু হলেও চীন জানিয়েছে, তিব্বতে পরিস্থিতি তিন দিন পর্যবেক্ষণের পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট