1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

আটা,ময়দা ও চিনির দাম বাড়ছে, মাছ-মাংস ও ডিমের বাজার চড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

দেশের বাজারে আটা, ময়দা ও চিনির দাম আরও এক দফা বেড়েছে। সবজির দাম কিছুটা কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে এলেও মাছ, মাংস ও ডিম বিক্রি হচ্ছে আগের চড়া দামেই।

গ্যাসসংকটের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় চিনি, আটা, ময়দা ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের সরবরাহে টান পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, যা তিন-চার সপ্তাহ আগেও ৫৫ থেকে ৬০ টাকা ছিল। ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খোলা আটা। মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একইভাবে খোলা ময়দা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

অস্থিরতা বেড়েছে চিনির বাজারেও। এক মাসের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে খুচরা বাজারে এখন চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার দর বিশ্লেষণেও এসব পণ্যের দাম বাড়ার তথ্য মিলেছে।

বাড্ডার মুদিদোকানি সাইফুল আলম জানান, আগে দুই কেজির আটার প্যাকেটের দাম ছিল ১২০ টাকা, যা এখন ১৩০ টাকা করা হয়েছে। দুই কেজির ময়দার প্যাকেট ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও বাজারে বোতলজাত তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম জানান, গ্যাসের তীব্র সংকটে চিনিকলগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বাজারে চিনির সরবরাহ প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে পাইকারি দর বেড়ে গেছে।

তবে কিছুটা স্বস্তি দেখা গেছে সবজির বাজারে। সরবরাহের ঘাটতি কমায় বেশিরভাগ সবজি এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি পটল ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও আলুর দাম; প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমিষের বাজারে স্বস্তি ফেরেনি। গত এক মাস ধরে ডজনপ্রতি ১৫০ টাকাতেই আটকে রয়েছে ডিমের দাম। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগী ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট