1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খগোপালগঞ্জ প্রতিনিধি:

এক্সিকিউটিভ ক্লাবের দুই দশক পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস। এছাড়া চিকিৎসক ডা. আহমদ কবির, গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ এক্সিকিউটিভ ক্লাবের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ধরে রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণের পাশাপাশি অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এ বিষয়ে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করলে জনসচেতনতা আরও বাড়বে।

ক্লাবের ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‘সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী’ এই প্রত্যয়কে সামনে রেখে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট