1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা প্রতিনিধি:
‘স্বপ্ন যারা দেখে, তারাই একদিন ইতিহাস রচনা করে’এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ী পঞ্চম, দাখিল অষ্টম, জুনিয়র বৃত্তি এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা ও বাইবেল পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থী আজিজুল ইসলাম মানহা এবং তানভীর আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেন। এ ছাড়া বিভিন্ন বিখ্যাত লেখকের বইও শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাফল্যের এ অর্জন ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে হবে। নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, জারি গান, নজরুলগীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট