1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান

বদলগাছী উপজেলায় বেড়ি বাঁধের সরকারি জমি দখল করে দোকান ঘর করার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বদলগাছী প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বেড়ি বাঁধের সরকারি জমি দখল করে দোকান ঘর করার অভিযোগ উঠেছে এলাকার কতিপয় প্রভাব সালি ব্যক্তির নামে। জানা যায়, ১৪( আগষ্ট) শুক্রবার  বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামে ব্রীজ (সংলগ্ন)  বেড়িবাঁধের সরকারি জায়গা দখল করে দোকান ঘর করার অভিযোগ উঠেছে দেউলিমা গ্রামের  রমজান ও দেউলিয়া বনিক সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেনের নামে।
সরিজমিনে গিয়ে দেখা যায়, তারা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঘেঁষে বাঁধের বল্ক উঠিয়ে আরসিসি প্লেয়ার স্থাপন করে ঘর নির্মাণ করেছেন। সরকারি জায়গায় স্থাপনা কেন তৈরি করা হচ্ছে গণমাধ্যম কর্মী এমন প্রশ্ন করলে তারা জানান,আমরা আমাদের পৈত্রিক জমিতে ঘর করছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনিকে জানানো হলে তিনি আধাইপুর ইউপি চেয়ারম্যান এ,কে,এম রেজাউল কবীর পল্টনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং তিনি জায়গা পরিদর্শন শেষে সিন্ধান্ত জানাতে চেয়েছেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিগণ  উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির নির্দেশনা অমান্য করে সকাল থেকে আবারও কাজ শুরু করেন এমন অভিযোগ আসায় স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী সরিজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহের জন্য মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি নেওয়ার সময় দেউলিয়া গ্রামের মানিক হোসেন (৪২) পিতা- মজিবুর (বদিরউদ্দিন) এর নেতৃত্বে শাহিন,(৫৩) পিতা আব্দুল কুদ্দুস, সালাম(৫৫)  পিতা- মৃত ময়েন রমজান(৩২) পিতা,রিয়াজ,গণমাধ্যমকর্মীদের ফোন কেড়ে নিয়ে প্রাণ নাশের হুমকি দেন । ভুক্তভোগী গণমাধ্যমকর্মী রাজধানী টিভির নওগাঁ জেলা প্রতিনিধি রাজু ইসলাম ঘটনাস্থল থেকে ফিরে এসে এ ঘটনার সত্যতা তদন্ত অন্তেঃ দোষীদের সুষ্ঠ বিচারের   লক্ষে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে জানতে চেয়ে আধাইপুর ইউপির চেয়ারম্যান এ,কে,এম, রেজাউল কবীর পল্টনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ইউওনো স্যার আমাকে ফোন করে বিষয় টি জানিয়েছেন কাজ বন্ধ রাখতে বলেছেন এবং  তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী নির্দেশনা দিতে চেয়েছেন। আজ সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে এ বিষয়ে আপনি অবগত কিনা জানতে চাইলে তিনি জানান, আমি বিষয় টি জানি না আপনাদের কাছ থেকেই জানলাম। আমি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে বলছি। উক্ত ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য হাসানের মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয় টি জানি তবে আপনারা চেয়ারম্যান সাহেব জানান।
উক্ত বিষয়ে আবারও জানতে চেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, গতকালকে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয় জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবো সেটিও জেনেছি।
উক্ত বিষয়ে জানতে চেয়ে বদলগাছী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে ও তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।
জানতে চেয়ে রাজধানী টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু ইসলাম বলেন, দেউলিয়া তথ্য সংগ্রহ কালে আমাদের তথ্য সংগ্রহে বাঁধা প্রদান এবং প্রাণ নাশের হুমকি দেন, আমি বদলগাছী থানায় একটি জিডি করেছি। বিষয় বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, জিডি হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট