1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও নগদ ৬৯ হাজার টাকাসহ হুরাইরা নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত হুরাইরা ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ বারিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া টাকা ইয়াবা বিক্রির অর্থ হতে পারে।
অভিযানে ভাঙ্গুড়া থানার এএসআই মোহামাদ আল আমিন, এসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।
এদিকে পৃথক আরেকটি অভিযানে মোহাম্মদ জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর (পিতা: মৃত মকবুল হোসেন)সাং-বোয়ালমারী টুনিপাড়া,ভাঙ্গুড়া তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিআর সাজাপ্রাপ্ত একটি মামলাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম কাছে জানতে চাইলে তিনি বলেন,মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদক, জুয়া ও ভেজাল ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের টিম মাঠপর্যায়ে কাজ করছে। পাশাপাশি প্রশাসনের অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ জানিয়েছে,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট