1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮ জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি আজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ বদলগাছীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন,পালাতে গিয়ে স্থানীয়দের হাতে অভিযুক্ত টুটুল আটক কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা কৃতজ্ঞতা ও অভিনন্দন বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রধানদের শ্রদ্ধা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বাড়ল ৫ হাজারেরও বেশি মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি,এবার ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

নিত্যপ্রয়োজীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে ১১দলীয় ঐক্যের স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ফরিদপুরে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গ্যাসের অভাবে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা, হাসপাতালের চিকিৎসাসেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
এতে আরও উল্লেখ করা হয়, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নিরবচ্ছিন্ন গ্যাস ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পুনর্বিবেচনা, অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনভোগান্তি নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া।
স্মারকলিপিতে জনগণের জীবনমান উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ১১ দলীয় ঐক্যের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফরিদপুর জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব,নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, পৌর শাখার সভাপতি ড. এহসানুল মাহবুব রুবেলসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে নেতাকর্মীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট