1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা রাজাপুরে জমি দখলের অভিযোগ,সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত,টিকিট বুক করবেন যেভাবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল।

তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, দর্শনার্থীদের চাপ নিয়ন্ত্রণ ও পরিদর্শন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে সময়ভিত্তিক প্রবেশব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী সীমিতসংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন।

জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অবশ্যই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। ‘জুলাই ৩৬’ নামের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের দিন ও সময় নির্বাচন করে টিকিট বুকিং করা যাবে। বরাদ্দ করা সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশ করতে হবে।

প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে-প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জাদুঘরজুড়ে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি, শহীদদের আত্মত্যাগের দলিল, গত দেড় দশকের গুম ও নির্যাতনের প্রামাণ্য তথ্য, দুর্লভ আলোকচিত্র, ভাস্কর্য এবং বিভিন্ন প্রতীকী স্থাপনা। পাশাপাশি বিভিন্ন গ্যালারিতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।

জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত প্রতীকী শহীদ কবর এবং আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ভাস্কর্য দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখানে শহীদ মুগ্ধের আন্দোলনের সময় পানি বিতরণের দৃশ্য, এক রিকশাচালকের সালাম জানানোর প্রতীকী উপস্থাপন এবং শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা আবেগঘন চিঠিও প্রদর্শিত হচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্মারক পরিদর্শনে আগ্রহীদের নির্ধারিত সময়ের স্লট আগে থেকেই বুকিং করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট