1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয় স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮ জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বক্তব্য নাকচ ইরানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার বিষয়ে বুধবারের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে, এ বিষয়ে সমঝোতা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে নিজেদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ইরান।

টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তার ধারণা, বুধবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরান টোল আদায়ের সুযোগ পাবে কি না-এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তার প্রত্যাশা হলো, সেখানে আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করা হবে।

মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে-এমন দাবি সঠিক নয়।

এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

সম্ভাব্য সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন স্কট বেসেন্ট। তিনি জানান, বর্তমানে শত শত জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক অনিশ্চয়তার পর ধীরে ধীরে কয়েকটি জাহাজ আবারও এই নৌপথ ব্যবহার শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট